যে কারণে এখনো গেপ্তার করা যাচ্ছেনা রাম রহিম ‘বাবা’র কন্যা হানিপ্রীতকে

প্রতিবেশী ডেস্কঃ ধর্ষণকাণ্ড প্রমাণিত হওয়ার পর এখন জেল খাটছেন ভারতের হরিয়ানারা স্বঘোষিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিম। রাম রহিমকে জেলে পাঠানোর পর থেকেই পুলিশ হন্যে হয়ে খুঁজছে তার ‘পালিত কন্যা’ হানিপ্রীতকে। হাইকোর্ট তাকে আত্নসমর্পনের আদেশ দিয়েছে। কিন্তু তাতেও সাড়া দেয়নি সে। সর্বশেষ হরিয়ানার পুলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাকে আত্নসমর্পনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে।

প্রশ্ন হচ্ছে এতকদিন ধরে পুলিশ হন্যে হয়ে খুঁজলেও এখনো কেন হানিপ্রীতকে গ্রেফতার করা যাচ্ছে না?

জানা গেছে, এ প্রশ্নের উত্তর খুঁজতে ভারতীয় পুলিশের উপর মহল থেকেও নির্দেশ এসেছে। অভিযোগ উঠেছে, হানিপ্রীতকে ধরতে ‍পুলিশের বিভিন্ন অভিযানের খবর অঅগে থেকেই ফাঁস করে দিচ্ছে কেউ।

হরিয়ানা পুলিশ একবার হানিপ্রীতকে প্রায়ই ধরেই ফেলেছিল। একেবারে হাতের নাগালে পেয়েও তাকে শেষ পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তারা সন্দেহ করচেন, পুলিশের ভেতর থেকেই কেউ অভিযানের খবর ফাঁস করে দিচ্ছেন। ফলে গ্রেফতার করা যাচ্ছে না তাকে। শুধু হানিপ্রীতই না, গ্রেফতার করা যাচ্ছে না তার সহযোগী আদিত্য ইনসানকেও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।