স্বাস্থ্য ডেস্ক: আমাদের চারপাশে এমন অনেক উদ্ভিদ ফল রয়েছে যেগুলো স্বাদ ও পুষ্টিতে অনন্য। নিচে এমন কিছু ফলের কথা বলা হলো যেগুলোর প্রত্যেকটি ফল অনেক মিষ্টি। এই ফলগুলো প্রাকৃতিক ডেজার্ট নামে পরিচিত।
ডুরিয়ান: সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল বলা হয়ে থাকে। কিন্তু এর স্বাদ চমৎকার। অনেকটা বাদাম মেশানো আইসক্রিমের মতো। এই ফলের মধ্যবর্তী অংশ নরম এবং ক্রিমযুক্ত। ডুরিয়ান দেখতে অনেকটাই কাঁঠালের মতো। দক্ষিণ এশিয়ার ফলের রাজা বলা হয় এই ফলকে।
ক্যানিসটেল: সেন্ট্রাল আমেরিকা এবং মেক্সিকোতে পাওয়া যায়। এই ফলকে ‘ডিম ফল’ বা ‘হলুদ সাপোতি’ বলা হয়। পাকার পর এই ফলটি অনেক সুস্বাদু হয়। অনেকটা কাস্টার্ডের (দুধ, চিনি, ডিমের মিশ্রণে তৈরি সুগন্ধি খাদ্যবিশেষ) মতো। এই ফলটি আইসক্রিম ও লাচ্ছি তৈরিতে ব্যবহৃত হয়।
আইসক্রিম শিম: ফলটি দেখতে অনেকটা শিমের মতোই। এর ভেতরের অংশটুকু তুলার ক্যান্ডির মতো এবং স্বাদ ভ্যানিলা আইসক্রিমের মতো। উত্তর আমেরিকাতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এই ফলটি।
ম্যাংগোস্টিন: প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ক্যানসারবিরোধী উপাদান আছে বলে মনে করা হয়। এই ফলের স্বাদ অনেকটা ক্রিমযুক্ত ডেজার্টের মতো।
চুপোয়াচো: প্রচুর ভিটামিন এবং খনিজ উপাদান সমৃদ্ধ। এই ফলটি অ্যামাজন জঙ্গলে বেশি পাওয়া যায়। স্বাদ চকোলেটের মতো।
নীল কলা: হাওয়াইন কলা, জাভা কলা বা আইসক্রিম কলা নামেও পরিচিত। এই কলা মিষ্টি এবং সুগন্ধযুক্ত। আর এর স্বাদ ভ্যানিলা আইসক্রিমের মতো।
কালো সাপোতি: প্রাকৃতিকভাবেই এই ফলে চকোলেট পুডিং রয়েছে। কারণ এই ফলের স্বাদ অনেকটা চকোলেট পুডিংয়ের মতোই। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল। এই ফলটি মেক্সিকো, ক্যারাবিয়ন অঞ্চল, সেন্ট্রাল আমেরিকা এবং কলম্বিয়াতে পাওয়া যায়। এই ফলটি কাঁচা অবস্থায় দেখতে অনেকটা টমেটোর মতো, আর পাকার পর হলুদ-সবুজ বর্ণ ধারণ করে।


