× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

পুরুষদের চেয়ে নারীরা নিজেদের সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় বেশি ভুগেন

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: পুরুষদের চেয়ে নারীরা নিজেদের সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভুগেন বেশি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, একজন নারী প্রতিদিন গড়ে আট বার বিভিন্ন বিষয়ে আত্মসমালোচনা করে থাকেন। তাদের আত্মসমালোচনার বেশিরভাগ অংশ জুড়ে থাকে তাদের দৈহিক সৌন্দর্য।

ওয়েট ওয়াচার নামে একটি প্রতিষ্ঠান দুই হাজার নারীর ওপর জরিপটি চালান। জরিপে দেখা যায়, প্রতি সাতজন নারীর মধ্যে একজন তার স্বাস্থ্য, ব্যক্তিত্ব এবং ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন এবং তিনি আত্মসমালোচনাও করেন।

প্রায় ৪৬ শতাংশ নারী স্বীকার করেছেন, তারা সকাল সাড়ে ৯টার আগ পর্যন্ত কমপক্ষে একবার নিজেদের সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা করেন।

মিররের প্রতিবেদনে বলা হয়, নারীরা বেশিরভাগই শারীরিক সৌন্দর্য ও ওজন কমানো নিয়ে নেতিবাচক চিন্তা করে। তাছাড়া পর্যাপ্ত আয় করতে না পারা এবং লোকদের প্রশংসার বিষয়টিকেও গুরুত্ব দেয়।

গবেষণায় দেখা যায়, ৮৯ শতাংশ নারী তাদের বন্ধুদের যেভাবে প্রশংসা করে, নিজেদের ক্ষেত্রে তারা সেরকম প্রশংসা করে না।

গবেষকরা মনে করেন, এই ধরনের সমালোচনা তৈরির মূল কারণ হচ্ছে, আমরা ‘শো অফ বা লোক দেখানো’ যুগে বাস করছি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের উপলব্ধিকে বিকৃত করে দিচ্ছে।

জনস্বাস্থ্য এবং ওয়েট ওয়াচার প্রোগ্রামের প্রধান জোয়ি গ্রিফিথস বলেন, বর্তমান বিশ্বে বাহ্যিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয়া হয়। যার কারণে নারীরা আত্মসমালোচক হয়ে উঠছেন। আমাদের গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে, নারীরা দীর্ঘকাল ধরেই নিজেদের ভালোবাসার পরিবর্তে নিষ্ঠুর আচরণ করেছে। আধুনিক যুগে এসে, এই ধরনের নিষ্ঠুরতা প্রবলভাবে বাড়ছে। যা এড়িয়ে যাওয়া অনেক কঠিন কাজ


এ ক্যটাগরির আরো খবর..