সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি এর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি এর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

সাবেক ভূমিমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ এমপি এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও আধুনিক ভূমি ব্যবস্থাপনায় শামসুর রহমান শরীফ এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

উল্লেখ্য, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি (৮০) আজ বৃহস্পতিবার আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।