ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, সাবেক ভূমিমন্ত্রী, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর পাঁচবারেরর নির্বাচিত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু আর নেই।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলার কিংবদন্তি এ নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে গালিবুর রহমান শরীফ এবং সাকিবুর রহমান শরীফ কনক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯৪০ সালের ১০ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। এ বছরই বিপ্লবী এ নেতা ৮১ বছরে পা রেখেছিলেন। প্রায় ৭ মাস ধরে তিনি বার্ধক্য ও দুরারোগ্য রোগে ভুগছিলেন। প্রথমে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য। লন্ডন থেকে ফিরে কিছুদিন ভালো থাকার পর অসুস্থ হলে আবারো ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। প্রায় দুই মাস চিকিৎসা গ্রহণের পর ঢাকায় ফিরে আসেন। পরে আবারো তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়। সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ইউনাইটেড হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ এক শোকবার্তায় দি নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক এবং আনন্দম ইনস্টিটিউট অভ যোগ এণ্ড যৌগিক হস্‌পিটাল এর পরিচালক যোগী পিকেবি প্রকাশ(প্রমিথিয়াস চৌধুরী) বলেন, সাবেক ভূমিমন্ত্রী আমার মাথার উপরে ছায়ার মতো অবস্থানে ছিলেন। যখনই যেতাম আমাকে ডেকে নিয়ে কথা বলতেন, খোঁজ খবর নিতেন। আন্তর্জাতিক যোগ দিবস ২০১৮ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান কালী মন্দিরে যোগ সভায়  প্রধান অতিথি হিসেবে দীর্ঘ তিন ঘন্টা আমাদের সাথে যোগের গুরুত্ব বিষয়ে আলোচনা করেছেন। এটাই একজন ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রীর সত্যিকারের ভালোবাসা স্নেহের প্রমাণ বহন করে।

দি নিউজ ডটকম পরিবার ও আনন্দম্‌ ইনস্টিটিউট অব যোগ এণ্ড যৌগিক হস্‌পিটাল এর পক্ষ থেকে পরম পিতার নিকট তার বিদেহী আত্মার প্রতি কল্যাণ ও শোকসন্তপ্ত পরিবারের শোক নিরাময়ে শক্তি কামনা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।