সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য , বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, শামসুর রহমান শরীফের মৃত্যুতে বাংলাদেশ একজন বীর মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। পরিবেশ মন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।