× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

যুবলীগ নেতার দখলে থাকা সরকারি খাল উদ্ধার ব্যাহত করতে মারিয়া চেয়ারম্যান 

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
সরকারি খাল উদ্ধার

মাদারীপুরের ডাসারে আ.লীগ নেতার দখলে থাকা সরকারি খাল ভরাট করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা  উচ্ছেদ ও উদ্ধারে প্রশাসনকে বাধাসৃষ্টি করতে দীর্ঘ সময় চেয়ে আবেদন করলেন, ডাসার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ভাসাই সিকদার।
জানাগেছে, দেড় যুগ ধরে একটি  সরকারি খাল অবৈধভাবে ভরাট করে পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে ভোগ করছেন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ বেলায়েত হোসেন।
এনিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিক নিউজ প্রকাশ হয়।এছাড়াও স্থানীয় কৃষকরা পানি নিষ্কাশনের খাল উদ্ধারে এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধনের বিষয়টি প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সরকারি সার্ভেয়ার ও কানুনগো দিয়ে ৩৩ নং ধামুসা মৌজার ৭২১ দাগে সরকারি খালটি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে চিহ্নিত করেন। উচ্ছেদের জন্য পরবর্তী কার্যক্রম চলমান থাকা অবস্থায়, অবৈধ দখলদার আ’লীগ নেতার পক্ষে দীর্ঘ সময় চেয়ে আবেদন করেন, ডাসার ইউনিয়নের নৌকা মার্কার সমর্থিত প্রার্থী চেয়ারম্যান ও আ’লীগ নেতা রেজাউল করিম ভাসাই সিকদার।
বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে।
ডাসার বাজার কমিটি ও স্থানীয় সুত্রে জানা যায়, ২০১০ সাল থেকে সরকারি খালটি উদ্ধার ও দখলমুক্ত করার চেষ্টা শুরু করেছেন, বাজার কমিটি এলাকাবাসী। কিন্তু দলীয় ক্ষমতার ব্যবহার করে দখলে রাখেন সাবেক যুবলীগ নেতা ও ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যক্তি বলেন, ডাসার ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ভাসাই সিকদার, ৫ আগস্টের পরে এলাকা থেকে অন্যত্র পালিয়ে ছিলেন। এলাকা শান্ত থাকায় পুনরায় এলাকায় আসেন এবং আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ ও বর্তমান সরকারকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্তহন। গোপনে পালিয়ে যাওয়া সরকারের দলীয় নেতাদের  নিয়ে নিজ বাড়িতে গোপন বৈঠক করেন বলে জানা যায়।
এলাকার সচেতন মহল জানান, স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হয়ে কি ভাবে প্রশাসনের কাজে বাঁধা হয়ে দাঁড়ায়। কি ভাবে পালিয়ে যাওয়া সরকারের দোষরদের নিয়ে বৈঠক করেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য। কেনইবা প্রশাসন তাকে দ্রুত গ্রেফতার করে না।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাইফ -উল আরেফীন বলেন, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই সিকদার একটি আবেদন করেছেন। এবং উল্লেখ করেছেন সরকারি খাল রাস্তা ও হালট পুনরায় ডিসেম্বর বা জানুয়ারি মাসে পরিমাপ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..