× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

চরশাহীতে যুবলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চরশাহীতে বিজয় দিবস উপলক্ষ্যে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজের সভাপতিত্বে বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রুপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারমান একেএম সালাহ্ উদ্দিন টিপু।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল জাব্বার লাভলু, সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবুল কাশেম মিয়াজী, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক মমিন উল্যা সবুজ, চরশাহী ইউনিয়ন আ.লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে একেএম সালাউদ্দিন টিপু বলেন, মহান বিজয়ের মাসে সকল ভেদাভেদ ভুলে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক হয়ে জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আওয়ামীলীগের কোনো নেতাকর্মী যদি গৃহহীন হয়ে থাকে তাহলে সোজা সদর উপজেলা পরিষদে আমার সাথে যোগাযোগ করবেন। জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য দিয়েছেন মাথা গোঁজার ঠাই। আপনাদের অধিকার আপনারা বুঝে নিন।
আলোচনা শেষে ঢাকা থেকে আগত ব্যান্ড সঙ্গীত দলের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


এ ক্যটাগরির আরো খবর..