× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

যুবককে অবৈধ অস্ত্র-গুলি দিয়ে ফাঁসানোর অভিযোগে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ অভি ইসলাম প্রান্ত (১৮) নামে এক যুবককে অবৈধ অস্ত্র দিয়ে মামলায় চালান দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের ঝিকরগাছা থানা পুলিশের বিরুদ্ধে । শনিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে প্রান্তের মা জান্নাত রেহেনা হীরা এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর ঝিকরগাছা বাসস্ট্যান্ডের পাশে একটি শপিংমলের সামনে থেকে প্রান্তকে আটক করা হয়। কিন্তু, থানায় নিয়ে যাওয়ার পর তাকে একটি পাইপগান ও গুলিসহ স্থানীয় সম্মিলনী ডিগ্রিকলেজের সামনে থেকে আটক করা হয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঝিকরগাছা পুলিশ প্রান্তকে মারধর করবে না এবং অন্য মামলায় চালান দেবে না শর্তে কিছু টাকা দাবি করে। কিন্তু টাকা-পয়সা না দেওয়ার কারণে এবং স্থানীয় কোনো মহলের বিশেষ উস্কানিতে তাকে আটকের স্থান পরিবর্তনসহ অস্ত্র-গুলিসহ আটকের ‘নাটক’ সাজিয়েছে। তিনি ঝিকরগাছা পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ এবং বিষয়টি পুলিশ সুপারের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

প্রান্ত যশোর শহরের কাজীপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। বাবা মারা যাওয়ায় সে বেশিরভাগ সময় তার নানাবাড়ি ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় থাকে। যোগাযোগ করা হলে ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল জানান, প্রান্ত তিনি চেনেন। সে একটু দুষ্টু ; কিন্তু তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র থাকে না। সে যাতে ভাল হতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, তার জানামতে- পুলিশ সবার সামনে প্রান্তকে মার্কেটের সামনে থেকে আটক করেছিল। যোগাযোগ করা হলে ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ বলেন, ‘প্রান্ত একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে।’ সংবাদ সম্মেলনে রেহেনার ভাই মাহফুজ আহসান সজল, ফুফাতভাই শামিম হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..