× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ডেস্ক

যুদ্ধে বেসামরিক লোকদের হত্যা আইনের লঙ্ঘন -ফিলিস্তিন প্রেসিডেন্ট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
যুদ্ধে বেসামরিক লোকদের হত্যা

‘যুদ্ধে বেসামরিক লোকদের হত্যার এ পদ্ধতি আমরা প্রত্যাখ্যান করি, কারণ এটি নৈতিকতা, ধর্ম ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ বলেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

শুক্রবার (১৩ অক্টোবর) ফিলিস্তিন রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, আম্মানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে বৈঠককালে তিনি এসব বলেন।

জনগণের বিরুদ্ধে এটিকে নিষ্ঠুর আগ্রাসন বলে উল্লেখ করে তিনি বলেন, গাজা উপত্যকায় অবিলম্বে একটি মানবিক করিডোর খোলার আহ্বান জানাচ্ছি। চিকিৎসা ও মানবিক সহায়তাসহ পানি ও বিদ্যুতের ব্যবস্থা বহাল রাখা জরুরি হয়ে পড়ছে।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ‘গাজায় চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। জর্ডান ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য জরুরিভাবে আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনার সর্বাত্মক চেষ্টা করছে।’

এর আগে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছিলেন, ‘দখলদার সন্ত্রাসী ও দখলকারীদের’ বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ফিলিস্তিনি জনগণের।

গত শনিবার (৭ অক্টোবর) সকালে হামাসের অতর্কিত হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের ১৩শর বেশি লোকের মৃত্যু হয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এছাড়া বহু ইসরাইলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস। তাদের মধ্যে ৯৭ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে ইসরাইলি সরকার।


এ ক্যটাগরির আরো খবর..