× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে ভারত-বাংলা যৌথবাহিনীর যুদ্ধের পঞ্চম দিন

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
পাকিস্তানের বিরুদ্ধে ভারত-বাংলা যৌথবাহিনীর যুদ্ধের পঞ্চম দিন

আজ ১৯৭১ সালের ভারত-বাংলা যৌথবাহিনীর যুদ্ধের পঞ্চম দিন (৭ ডিসেম্বর)।  পাকিস্তানি বাহিনী ব্যাপক চাপের মুখে ছিল, কারণ মিত্রবাহিনী তাদের ঘাঁটির পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল, তাদের মনোবল ভেঙে পড়েছিল এবং তারা পিছু হটতে শুরু করেছিল, যা ছিল চূড়ান্ত বিজয়ের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই দিনে মিত্রবাহিনী তাদের রণকৌশল কাজে লাগিয়ে পাকিস্তানি ঘাঁটিগুলোকে ঘিরে ফেলছিল এবং পাকিস্তানিরা দিশেহারা হয়ে পড়েছিল।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিকালে বাংলাদেশকে স্বীকৃতি দান করায় ৭ ডিসেম্বর ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান সরকার। বহু পাক সেনা আত্মসমর্পণ করলো। যশোর মুক্ত হলো সকালে, দুপুরে মুক্ত হলো সিলেট।

এইদিনে পাকিস্তানী দখলদার বাহিনীর দখল মুক্ত হয় নোয়াখালী , গোপালগঞ্জ , শেরপুর , চুয়াডাঙ্গা , মাগুরা , সাতক্ষীরা, গাইবান্ধা। ৭ই ডিসেম্বর ১৯৭১ এ মুক্ত যশোরে মিত্র বাহিনীর ৭ পাঞ্জাব রেজিমেন্টের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার প্রবেশ করলে স্থানীয় জনসাধারণ উৎফুল্ল ভাবে স্বাগত জানায়।

পাঁচ নম্বর সেক্টরভুক্ত ব্যালাট সাব-সেক্টর অধিনায়ক  মেজর অবঃ এম এ মোতালিব মিত্রবাহিনীর ক্যাপ্টেন যাদব ও ক্যাপ্টেন রঘুনাথ ভাটনগরের যৌথ নেতৃত্বে তিন হাজার মুক্তি-মিত্র বাহিনী গভীর রাতে সুনামগঞ্জ মুক্ত করার জন্য আক্রমণ করে। এদিন প্রত্যষে পাকসেনারা সুনামগঞ্জ থেকে পালিয়ে যায়। বিনা যুদ্ধে সুনামগঞ্জ মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা জয় বাংলা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে। স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।

মৌলভীবাজার মুক্ত হয় এদিন। মুক্তি ও মিত্রবাহিনীর সঙ্গে কালেঙ্গায় (বড়টিলা) পাকবাহিনীর প্রচণ্ড লড়াই হয়। মিত্র বাহিনীর ১২৭ জন সেনা নিহত হয়।  পাক সেনার অবস্থান থেকে পালিয়ে যায়।

ময়মনসিংহের গৌরিপুর এদিন মুক্ত হয়। সুনামগঞ্জ, ফেঞ্জুগঞ্জ, চরখা, ছাতক, মৌলভীবাজার ও অন্যতম ক্যান্টনমেন্ট সিলেটের পতন হলো দুপুরে মিত্রবাহিনীর হাতে। পাকবাহিনী ঢাকার দিকে ছুটছে আর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ওদেরকে অবরুদ্ধ করেছে, ব্রাহ্মণবাড়িয়ার পথে এগুতে দেয়নি। মেহেরপুর, সাতক্ষীরা, লালমনিরহাট, ঝিনাইদহ এলাকা মুক্ত হয়ে পর পর। খানসেনাদের সব দুর্গই খান খান হয়ে যাচ্ছে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রবল আক্রমণে।

উল্লেখ্য, সাতক্ষীরা মুক্ত করতে এ সেক্টরের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ তিনটি যুদ্ধ বিশেষ আলোড়ণ সৃষ্টি করে, সেগুলো হল ডোমরার যুদ্ধ, দেবহাটার শ্রীপুরের যুদ্ধ এবং কলারোয়ার যুদ্ধ। এসব যুদ্ধ সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দেন গণপরিষদ সদস্য ক্যাপ্টেন স ম আলাউদ্দন। তিনি মুজিব বাহিনীর সংগঠক ছিলেন। শ্রীপুরের যুদ্ধে শহীদ হন শামসুদ্দোহা খান(কাজল), এবিএম নাজমুল আবেদীন, শ্রী নারায়ন চন্দ্র ধর, আবুল কালাম আজাদ ও সিরাজুল ইসলাম।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, বরুণ্ডি, ক্যামেরুন, শাদ, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, ঘানা, গুয়াতেমালা, হাইতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, ইটালি, আইভরি কোস্ট, জাপান, জর্দান, লাইবেরিয়া, লিবিয়া, মরক্কো, নেদারল্যান্ড, নিকারাগুয়া, পানামা, উরুগুয়ে, ইয়েমেন, জায়ারে এবং জাম্বিয়া খসরা প্রস্তাব উত্থাপন করেন। উক্ত প্রস্তাবে অবিলম্বে যুদ্ধ বিরতি ও লড়াই বন্ধসহ পূর্ব পাকিস্তান সমস্যার রাজনৈতিক সমাধান এবং সেখানকার জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় পাকিস্তান সরকারের প্রতি আহবান জানানো হয়। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের প্রস্তাবে ভারত ও পাকিস্তানকে অতিসত্বর যুদ্ধ বিরতি কার্যকর ও সৈন্য প্রত্যাহার এবং শরনার্থীদের পূর্ব পাকিস্তানে ফিরে যাবার স্বাভাবিক ও অনুকুল পরিস্থিতি সৃষ্টি করতে প্রচেষ্টা জোরদার করার আহবান জানানো হয়।

মার্কিন প্রতিনিধি জর্জ বুশ যুদ্ধ বিরতি প্রস্তাব দুবার তুললেন। তিনি সংকটের পরিসর বৃদ্ধির জন্য ভারতকে দায়ী করে বলেন, রাজনৈতিক সমাধান ত্বরান্বিত করার জন্য জাতিসঙ্ঘের প্রভাব খাটীয়ে শান্তি প্রতিষ্ঠা করা অবস্য কর্তব্য। প্রস্তাব আলোচনাকালে এক বিবৃতির মাধ্যমে বিচারপতি চৌধুরি বাংলাদেশের ব্যাপারে জাতিসঙ্ঘের ভূমিকা সম্পর্কে মুজবনগর সরকারের বক্তব্য ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশের জনগণকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছিল, তখন জাতিসংঘ নিষ্ক্রিয় ছিল। আক্রমনকারী পাকিস্তানী সৈন্যদের হটিয়ে দিয়ে বাংলাদেশ যখন সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে, তখন জাতিসংঘ কর্তৃক যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হয়। এই প্রস্তাব গৃহীত হলে পাকিস্তান লাভবান হবে না। বাঙ্গালীদের জয় অনিবার্য। চুড়ান্ত জয়লাভ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলে মুজিবনগর সরকারের পক্ষ থেকে তিনি ঘোষণা করে।

 দুবারই সোভিয়েত প্রতিনিধির ভেটো প্রয়োগে প্রস্তাব বাতিল হয়ে গেল, আবার বিতর্ক শুরু হল সাধারণ গণ পরিষদে। তুমুল বাকযুদ্ধ চললো ভারতীয় স্থায়ী প্রতিনিধি সমর সেন ও পাকিস্তানের প্রতিনিধি আগা শাহীর মধ্যে। সেদিনই অনিবার্য হয়ে ওঠে স্বাধীন সার্বভৌম গণ প্রজাতন্ত্রি বাংলাদেশের শুভ অভ্যুদয়।


এ ক্যটাগরির আরো খবর..