× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

পিঁ আই ডি

শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশের শ্রম আইনের আরো উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র -বাণিজ্য সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
শ্রমআইনের উন্নয়ন করতে হবে

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশের শ্রম আইনের আরো উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বৈঠক শেষে সচিব এসব কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম আইনের সংস্কারের দাবি জানিয়ে ১১ দফার একটি কর্মপরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্রর বাণিজ্য প্রতিনিধিদল। ট্রেড ইউনিয়ন যেনো আরো সহজ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। তবে এ আইনের সংস্কারে ত্রি-পক্ষীয় (মালিক,শ্রমিক ও সরকার) কমিটির ঐক্যমতের প্রয়োজন আছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আরো জানান, বাংলাদেশ পোশাক শিল্পের বাইরে যুক্তরাষ্ট্রে অন্য পণ্য রপ্তানি করতে চায়। ঔষধ কোম্পানিগুলো যেন সহজে ও স্বল্পখরচে নিবন্ধন করতে পারে সে বিষয়ে কথা হয়েছে।

প্রসঙ্গত, বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ ও যুক্তরাষ্ট্রের পক্ষে (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ নেতৃত্ব দেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব নুসরাত জাবিন বানু, যুগ্ম সচিব ড. ফারহানা আইরিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..