× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

যুক্তরাষ্ট্রে কোভিড জরুরি অবস্থার ইতি টানলেন বাইডেন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
joe biden

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কোভিড জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার আনুষ্ঠানিক ইতি টেনেছেন। গত তিন বছরেরও বেশি সময় ধরে বহাল থাকা এই জরুরি স্বাস্থ্য পরিস্থিতে দেশের জনগণকে বিশেষ সেবা দেয়ার প্রচেষ্টা চালানো হয়। কোভিডে দেশটিতে ১০ লাখেরও বেশি লোক মারা গেছে।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন কংগ্রেসে পাশ করা আইনে স্বাক্ষর করেছেন যা কোভিড ১৯ মহামারি সংক্রান্ত জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার অবসান ঘটাবে।

হোয়াইট হাউসের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, টাইটেল ৪২ নামে পরিচিত আইনটির ব্যবহার আগামী ১১ মে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে তখন থেকে কোভিড পরীক্ষার জন্যে ব্যাপক তহবিল সরবরাহ, বিনামূল্যে টিকা দেয়াসহ অন্যান্য জরুরি সেবাগুলো বন্ধ হয়ে যাবে।

তবে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া মহামারি থেকে মুখ ফিরিয়ে নিলেও বাইডেন প্রশাসন ভাইরাসটির নতুন কোন রূপ মোকাবেলায় ইতোমধ্যে পরবর্তী প্রজন্মের ভ্যাকসিনসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে কাজ করছে।

প্রসাশনের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, প্রজেক্ট নেক্সটজেন সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে পরবর্তী প্রজন্মের টিকা ও চিকিৎসার দ্রুত উন্নয়নকে প্রসারিত করবে।


এ ক্যটাগরির আরো খবর..