× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ নিহত ৪

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরি হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ছুরি হামলায় দুই শিশুসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার ভোরে শহরের ফার রকওয়ে পাড়ায় ফোন করে পুলিশ একটি বাড়িতে হতাহতদের খুঁজে পায়।

জ্যামাইকা হাসপাতালে একটি প্রেস ব্রিফিংয়ে পুলিশ নিশ্চিত করেছে, তারা স্থানীয় সময় ৫টা ১০ মিনিটে ৯১১ নম্বরে একটি কল পেয়েছিলেন। কলে এক নারী কণ্ঠে বলা হয় তার চাচাতো ভাই পরিবারের সদস্যদের হত্যা করছে। এরপর দুই অফিসারকে ওই ঠিকানায় পাঠানো হয় যেখানে তারা একজন পুরুষকে লাগেজ নিয়ে হাঁটতে দেখেন।

অফিসাররা সন্দেহভাজন লোকটির সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে একটি ছুরি বের করে এক অফিসারের ঘাড়ে ও বুকে এবং আরেকজনের মাথায় আঘাত করে। পরে আরেক অফিসার তার বন্দুক দিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে আত্মরক্ষা করেন। ঘটনাস্থলে পরে আরও কয়েকজন পুলিশ পাঠানো হয়। তারা বাড়ির সামনে ১১ বছর বয়সী একটি আহত মেয়েকে দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেও মারা যায়।

পুরুষ সন্দেহভাজন দুই পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে। নিজেদের বাঁচাতে এসময় পুলিশও তার দিকে গুলি ছুড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। নিউইয়র্ক পুলিশের মতে, সন্দেহভাজন ব্যক্তির নাম কোর্টনি গর্ডন (৩৯)। তাকে বাড়িতে সহিংসতার জন্য আগেও গ্রেপ্তার করা হয়েছিল। হামলার সময় তিনি কুইন্সে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ঘটনার তদন্ত চলমান। যে ৯১১ কল করেছিল থানায় তার সাক্ষাত্কার নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে আসার পরে বাড়ির ভেতর থেকে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ১২ বছর বয়সী ছেলে, ৪৪ বছর বয়সী নারী ও ৩০ বছর বয়সী একজন পুরুষের বলে পুলিশ জানিয়েছে৷ ৬১ বছর বয়সী একজন নারীকেও একাধিক ছুরিকাঘাতে আহত করেছে সন্দেহভাজন। পরে তাকে মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের মতে, ছুরিকাঘাতেই সকলেই মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে রান্নাঘরে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..