× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

যুক্তরাজ্যের বিমান হামলা শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য। পার্লামেন্ট অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়।  বৃহস্পতিবার সকালে সাইপ্রাসের বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে তিনটি আরএএফ টর্নেডো যুদ্ধবিমান এ হামলা চালিয়েছে।

বুধবার প্রায় ১০ ঘণ্টা বিতর্কের পর ৩৯৭-২২৩ ভোটে সিরিয়ায় ব্রিটিশ বিমান হামলার প্রস্তাবটি হাউস অব কমন্সে পাস হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওই সময় জানিয়েছিল, প্রস্তাবটি পাসের পরপর চারটি আরএএফ টর্নেডো যুদ্ধবিমান সাইপ্রাসের আক্রোতিরি বিমানঘাঁটি থেকে উড়ে গেছে। তবে তাদের গন্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরাকে আইএসের ওপর হামলায় ব্যবহৃত আরো চারটি যুদ্ধবিমান সিরিয়ায় হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সিরিয়ায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সিরিয়ায় প্রথমবারের মতো হামলার পর ব্রিটিশ যুদ্ধবিমানগুলো ফিরে এসেছে। শিগগিরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, সাইপ্রাস থেকে উড়ে যাওয়া চারটি আরএএফ টর্নেডো যুদ্ধবিমানের মধ্যে দুটি ঘাঁটিতে ফিরে এসেছে। বিমান দুটিতে ১৫০০ পাউন্ডের বোমা ছিল। তবে ফেরত আসার সময় বোমাগুলো বিমানে ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..