× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

যারা আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড পেলেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলসের নোকিয়া থিয়েটার হলে গত ২২ নভেম্বর রোববার অনুষ্ঠিত হয় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সব তারকারা।

এবারের আসরে পপ তারকা টেইলর সুইফট এবং বিখ্যাত ব্যান্ড ওয়ান ডিরেকশন পুরস্কারের দিক থেকে শীর্ষে রয়েছেন। জনপ্রিয় গায়িকা সেলিন ডিওন অনুষ্ঠানে প্যারিসের সন্ত্রাসী হামলার নিহতদের স্মরণে গান পরিবেশন করেন। এছাড়া গান পরিবেশন করেন জেনিফার লোপেজ, ওয়ান ডিরেকশন, টেইলর সুইফট, জাস্টিন বিবার সহ জনপ্রিয় সব তারকারা।

নিচে এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা দেওয়া হলো।

আর্টিস্ট অব দ্য ইয়ার- ওয়ার ডিরেকশন

সেরা গায়ক (পপ/রক)– ইডি শীরেন

বছরের সেরা নবাগত শিল্পী- স্যাম হান্ট

বছরের সেরা গান- ব্যাল্ক স্পেস (টেইলর সুইফট)

বছরের সেরা যৌথ গান- হোয়ার আর ইউ (স্ক্রিলেক্স অ্যান্ড ডিপলো ফিচারিং জাস্টিন বিবার)

সেরা গায়িকা (পপ/রক)- অ্যারিয়ানা গ্র্যান্ডে

জনপ্রিয় ব্যান্ড, যৌথ অথবা গ্রুপ (পপ/রক)- ওয়ান ডিরেকশন

জনপ্রিয় অ্যালবাম- ১৯৮৯ (টেইলর সুইফট)

জনপ্রিয় গায়ক (কান্ট্রি)- লুক ব্রায়ান

জনপ্রিয় গায়িকা (কান্ট্রি)- ক্যারি আন্ডারউড

জনপ্রিয় ব্যান্ড,যৌথ অথবা গ্রুপ (কান্ট্রি)- ফ্লোরিডা জর্জিয়ানা লাইন

জনপ্রিয় অ্যালবাম (কান্ট্রি)- এনিথিং গোজ (ফ্লোরিডা জর্জিয়ানা লাইন)

জনপ্রিয় শিল্পী (র‌্যাপ, হিপ-হপ)- নিকি মিনাজ

জনপ্রিয় অ্যালবাম র‌্যাপ/হিপ-হপ)- দ্য পিঙ্ক প্রিন্ট

জনপ্রিয় গায়ক (সউল/আরঅ্যান্ডবি)- দ্য উইকেন্ড

জনপ্রিয় গায়িকা (সউল/আরঅ্যান্ডবি)- রিয়ান্না

জনপ্রিয় অ্যালবাম (সউল/আরঅ্যান্ডবি)- বিউটি বিহাইন্ড দ্য ম্যাডনেস (দ্য উইকেন্ড)

জনপ্রিয় শিল্পী (অ্যাডাল্ট কনটেমপোরেরি)- টেইলর সুইফট

জনপ্রিয় শিল্পী (লাতিন)- এনরিক ইগলেসিয়াস

জনপ্রিয় শিল্পী (ইলেকক্ট্রিক ডান্স মিউজিক)- ক্যালভিন হ্যারিস

টপ সাউন্ডট্র্যাক- পিচ পারফেক্ট টু


এ ক্যটাগরির আরো খবর..