করোনায় পরিবহন না থাকায় বিপাকে উত্তর পশ্চমান্চলীয় তরমুজ চাষিরা

করোনায় পরিবহন না থাকায় বিপাকে উত্তর পশ্চমান্চলীয় তরমুজ চাষিরা

এম.এ.জলিল, বিশেষ প্রতিনিধিঃ- দেশের উত্তর পশ্চিমান্চলের বিভিন্ন জেলা উপজেলার  উপকূলীয় এলাকায় এবছর অনুকূল আবহাওয়া এবং তরমুজ ক্ষেতে রোগবালাইয়ের প্রকোপ না থাকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে।

তবে করোনা ভাইরাসএর কারনে পরিবহন না থাকায় তরমুজ বাজারজাত করনে বিপাকে পড়েছেন তরমুজ চাষিরা।

জেলার কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপার উপকূলীয় এলাকায় বিগত বছরের চেয়ে এবছর তরমুজের ফলন বেশী হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার দাবী করছেন তরমুজ চাষীরা।

তবে অত্র এলাকার  কৃষকেরা জানায় কয়েক লক্ষ টাকা ধার দেনা করে তারা তরমুজের চাষ করছে। কিভাবে এ টাকা পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

এ ব্যাপারে কৃষকেরা বলেন, সামনে যদি পরিবহন চলাচল শুরু হয় তাহলে তরমুজের ক্ষতির পরিমাণ অনকটাই কমবে বলে আশা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।