সিদ্দিকুর রহমান এখন সুস্থ

বিনোদন ডেস্ক: ২০ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার পিত্তথলির পাথর অপসারণ করা হয় সিদ্দিকুর রহমান এর। এখন তিনি অনেকটা সুস্থ। গতকাল  হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলেও পরিবার সূত্রে জানা গেছে।

গত ১৪ নভেম্বর মালয়েশিয়ায় মেঘে কাটা কুয়াশা শিরোনামের নাটকের শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পেটে অসম্ভব ব্যথা অনুভূত হওয়ায় মালাক্কা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিয়ে আসা হয় এ অভিনেতাকে। তারপর স্থানীয় একটি হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা শেষে ১৯ নভেম্বর ঢাকায় ফেরেন তিনি।

ঢাকায় এসে জানতে পারেন তার পিত্তথলিতে পাথর হয়েছে। এরপর রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মঞ্চ ও টিভি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিদ্দিকুর রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হলো- মাইক, হাউসফুল, কবি বলেছেন, গ্র্যাজুয়েট, চৈতা পাগল  প্রভৃতি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।