যাত্রাবাড়ীতে এক নারীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যাত্রাবাড়ীতে শিল্পী আক্তার (৩২) নামে নারীকে কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পারুল (২৫) নামে অপর এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

শনিবার রাতে যাত্রাবাড়ীর রসুলপুরের একটি বাসায় ঢুকে শিল্পীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, শনিবার রাত ১২টার দিকে রসুলপুরের ৭৩ নম্বর বাসায় গিয়ে শিল্পীর মরদেহ ও পারুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ঘটনার কারণ জানা যায়নি। ওই বাসায় ভাড়া থাকতেন শিল্পী ও পারুল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।