× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

যশোর-২ আসনের নৌকা মাঝি হতে চাই ঝিকরগাছার প্রবাসী হাব্বি

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
jashore

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে সংসদ সদস্য পদে নৌকার মাঝি হতে চান ঝিকরগাছা উপজেলা গদখালী ইউনিয়নের শরীফপুর মৃধাপাড়া গ্রামের ব্রিটিশ সিটেজেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান (হাবিব)। তিনি বঙ্গবন্ধুর অনেক কাছের মানুষ চৌগাছা উপজেলার সিংহ ঝুলি গ্রামের শহীদ মশিউর রহমানের নাতি ছেলে।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের উন্নয়ন, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে এই আসনকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ এ জনপদে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান তিনি। ১৯৮৩-৯২ সাল পর্যন্ত দেশের মাটিতে বাংলাদেশ আওয়ামীলীগ ছাত্র রাজনীতির সকল কর্মকান্ডে জড়িত ছিলেন এবং ৯২ সালের পরে লেখাপড়ার উদ্দেশ্যে লন্ডনে যান।

লন্ডনে লেখাপড়ার পাশাপাশী আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বৃটিশ বাংলাদেশী হিসাবে লন্ডনে ব্যাবসার সাথে জড়িত থেকে আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন। তিনি মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। বিয়ে-সাদী, অভাবী, কাজহীন মানুষকে সহযোগিতা করা, যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলার চেষ্টার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অংশগ্রহণে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন। সকল বয়সী ও শ্রেণি পেশার মানুষের পরিচিত এবং আপনজন এই মোঃ হাবিবুর রহমান (হাবিব)। জনগণের ইচ্ছা ও ভালবাসার প্রতিদান দিতেই সে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মাঝি হতে চান।

মোঃ হাবিবুর রহমান (হাবিব) এর ইচ্ছা আঙ্খাক্ষা উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় গণমাধ্যমকর্মীদের সাথে একান্ত স্বাক্ষাতকারে তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠক, দেশরতœ শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার লক্ষ্য। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জীবনে পড়াশুনা করা কালিন সময়ে আমার রাজনীতির বড় ভাইরা ছিলেন মনির ভাই, বন্ধু মৃত ওবাইদুর রহমান ওবা ও আজাহার আলী সহ আরও অনেকের সাথে মিলেমিশে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করি। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মকান্ডের বিষয়ে প্রতিবাদ করি বলে আমার অনেক পরিচিত ব্যক্তিরা আমাকে হুমিকী ধামকি দেখায় দেশে আসলে দেখে নেবে।

আমি আওয়ামীলীগ পরিবারের সদস্য ও দলের পক্ষে সংক্রিয় ভাবে কাজ করি বলেই এটাই আমার অপরাধ। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে অত্র আসনে নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন চৌগাছা-ঝিকরগাছা আসনের বিভিন্ন স্তরের মানুষ। এ আসন দুটিকে মডেল উপজেলায় পরিণত করতে চাই, সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। দেশের উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে হলে সবাইকে আরাও নৌকা প্রতিকের উপর আস্তা রাখতে হবে। সে কারণে আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে নৌকার মাঝি হয়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে সেবা করতে চাই।


এ ক্যটাগরির আরো খবর..