× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই উপজেলায়  শান্তিপূর্ণ পরিবেশে (২০ অক্টোবর) মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরআগে নির্বাচনে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে এই নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া ভোট গ্রহণের দিন উপজেলায় সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।
যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়। এ আসনে একটি পৌরসভা ও উপজেলায় ৫ লক্ষ ৬০ হাজার ৫২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ করা হবে ১৭৫টি কেন্দ্রে। এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-  আওয়ামী লীগের প্রার্থী নুর জাহান ইসলাম নীরা (নৌকা), বিএনপির প্রার্থী নুর উন নবী (ধানের শীষ)।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ন কবির বলেন, ভোট কেন্দ্রে সার্বিক নির্বাচন পরিচালনা করার জন্য ১৭৫ জন প্রিজাইটিং অফিসার ও ১ হাজার ১৩ জন পোলিং অফিসার কাজ করছে।  এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে।
নির্বাচনী এলাকায় ২ জন জুডিসিয়াল ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। ১৫শ’ পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। ১৮টি মোবাইল টিম ও ৬টি স্ট্রাইকিং ফোর্সের ৬টি টিম নির্বাচনের মাঠে সারাদিন সার্বক্ষণিক কাজ করবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..