পদ্মানদীতে ৯৪টি ইলিশ ধরার ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ

পদ্মানদীতে ৯৪টি ইলিশ ধরার ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ

পদ্মানদীতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ইলিশ ধরার কাজে নিয়োজিত ৯৪টি ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এছাড়া পুড়িয়ে বিনষ্ট করেছে ৬৭ লাখ মিটার কারেন্ট জাল। এ ঘটনায় চারজন জেলেকে আটক করে মামলা দায়ের হচ্ছে বলেও জানান মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির।

আজ সোমবার (১৯ অক্টোবর) রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। এছাড়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।

তিনি আরও বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচানা করা হয়।

এসময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে পুড়িয়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।