× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

যশোর শিক্ষাবোর্ড সচিবের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি:যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোল্যা আমীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেছেন মাল্টি কমপিউটার ল্যান্ড নামে যশোরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসএম আতাউর রহমান। তবে সচিব মোল্যা আমীর হোসেন এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

সোমবার সকালে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাল্টি কমপিউটারের মালিক আতাউর রহমান বলেন, ‘৬টি হাইস্পিড লেজার প্রিন্টার ক্রয়ের জন্য যশোর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হলে সেখানে আমার প্রতিষ্ঠান অংশ নেয়। সর্বনিম্ন যোগ্য দরদাতা হওয়ায় গত ২ জুলাই প্রিন্টারগুলো সরবরাহের জন্য সচিবের স্বাক্ষরে মাল্টি কমপিউটার ল্যান্ডকে কার্যাদেশ প্রদান করা হয়।’

আতাউর রহমান বলেন, ‘এসব প্রিন্টার বিদেশ থেকে আমদানি করে আনতে বিলম্ব হওয়ায় ২ আগস্ট সময় বৃদ্ধির জন্য সচিব বরাবর আবেদন করা হয়। ৫ আগস্ট এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য শিক্ষাবোর্ডের সচিব মোল্যা আমীর হোসেনের চেম্বারে গেলে তিনি জানান, সময় বৃদ্ধি আবেদন মঞ্জুর করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে।’

আতাউর রহমান বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ৬টি প্রিন্টার বিক্রি করে আমার ৫ লাখ টাকা লাভ হবে না। আমি আপনাকে এ টাকা দিতে পারবো না।’ টাকা না দিলে কার্যাদেশ বাতিল করে দেওয়া হবে বলে তিনি জানিয়ে দেন। পরবর্তীতে সচিব টেন্ডার মূল্যায়ন কমিটির মাধ্যমে কার্যাদেশ বাতিল করার চেষ্টা করেন। কিন্তু টেন্ডার মূল্যায়ন কমিটির সদস্যরা মিটিং করে জানিয়ে দেন, পিপিআর রুল অনুযায়ী কার্যাদেশ প্রদানের পর মূল্যায়ন কমিটির পূণর্মূল্যায়নের সুযোগ নেই।’

এরইমধ্যে প্রিন্টারগুলি চলে আসলে সেগুলো নেওয়ার জন্য সচিব বরাবর কয়েকটি চিঠি দেওয়া হয়। কিন্তু তিনি চিঠির কোনো উত্তর না দিয়ে শালিশের মাধ্যমে বিষয়টি ফয়সালার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে বোর্ডের নিযুক্ত শালিশদারের মাধ্যমে গত ২২ নভেম্বর যশোর জজ কোর্টের জিপি মহোদয়ের দপ্তরে সালিশে বসা হয়। আতাউর রহমান বলেন, ‘শালিশে দরপত্রের শর্ত অনুযায়ী বিলম্ব ফি দিয়ে হলেও আমি প্রিন্টার সরবরাহে রাজি হই। কিন্তু সচিব মহোদয় শালিশের সিদ্ধান্ত না মানায় শালিশদার আমাকে ক্ষতিগ্রস্থ হিসেবে আইনের আশ্রয় নেওয়ার জন্য লিখিতভাবে জানিয়ে দেন। ফলে গত ১ ডিসেম্বর যশোরের স্পেশাল জজ আদালতে শিক্ষাবোর্ডের সচিব মোল্যা আমীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি আইনে মামলা করি, যা দুর্নীতি দমন কমিশনে তদন্তনাধীন রয়েছে।’

তিনি বলেন, ‘বিষয়টি জানতে পেরে সচিব আমার প্রতিষ্ঠানকে শিক্ষাবোর্ডে কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এ অবস্থায় কার্যাদেশ অনুযায়ী প্রায় ৪২ লাখ টাকা দামের প্রিন্টারগুলো নেওয়া না হলে আমি ও আমার প্রতিষ্ঠান আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবো। এতো দামি প্রিন্টার অভ্যন্তরীণ বাজারেও বিক্রি করা সম্ভব হবে না।’

এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের সচিব মোল্যা আমীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মাল্টি কম্পিউটার প্রতিষ্ঠানটি সময়মত তার মালামাল সরবরাহ করতে পারেনি। শেষসময়ে তারা সময় প্রার্থনা করে। কিন্তু, তাতে বোর্ডের ক্ষয়-ক্ষতি হয়েছে। সেকারণে তার কার্যাদেশ বাতিল করা হয়।’

তিনি তার বিরুদ্ধে আনীত পাঁচ লাখ টাকা ঘুষের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ‘শিক্ষাবোর্ডকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সংগ্রাম করছি। সে কারণে একটি মহল তাকে দিয়ে এ ধরনের মিথ্যা বানোয়াট অভিযোগ উত্থাপন করাচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..