× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

মোঃ মাসুদুর রহমান শেখ

যশোর বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকা মুল্যের স্বর্ণাবরসহ এক পাচারকারী আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
২০ লক্ষ টাকা মুল্যের স্বর্ণাবরসহ এক পাচারকারী আটক

যশোরের কোতায়ালী থানার বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১১৮.৭৫ গ্রাম ওজনের ২ টি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আসামি হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের রশিদের ছেলে শরিফুল ইসলাম (৫৬)।
রোববার (১০ নভেম্বর) সকাল ৮ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর হতে  ১১৮.৭৫ গ্রাম ওজনের ২ টি স্বর্ণবার এবং ১ টি মোবাইলসহ একজনকে আটক করে।
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ২০,৫৪,২৫৬/-(বিশ লক্ষ চুয়ান্ন হাজার দুইশত ছাপ্পান্ন ) টাকা ও ১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং নগদ ৭৫২/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২০,৭৫,০০৮/- (বিশ লক্ষ পচাঁত্তর হাজার আট) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..