যশোর জেলা বিএনপি কার্যালয়সহ চার নেতার বাড়িতে ভাংচুরের অভিযোগ

যশোর জেলা বিএনপি কার্যালয়সহ চার নেতার বাড়িতে ভাংচুরের অভিযোগ

যশোর প্রতিনিধি: যশোর জেলা বিএনপি কার্যালয়সহ চার নেতার বাড়িতে ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিএনপি নেতাদের দাবি যশোর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, গতকাল রাত ২টার কিছু সময় আগে অজ্ঞাত ২০/২৫জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকারযোগে তার উপশহর বি-ব্লকস্থ বাড়ির সামনে আসে।

এসময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালজ করে এবং ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে। তাদের ছোড়া ইটের আঘাতে ঘরের ভিতরে চলে আসে। এসময় স্ত্রী-সন্তান নিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এছাড়া ওই রাতে যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপি সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর বাড়ি এবং জেলা বিএনপির কার্যালয়ে চালানো হয়।

যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, রাত আড়াইটার দিকে ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আসে। এসময় ভিতরে পোস্টার বাধার কাজ করছিল কর্মীরা। দুর্বৃত্তরা দরজা লাথি মেরে ছিটকিনি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং কর্মীদের মারপিট ও ভাঙচুর করে। এরপর নির্বাচনের জন্য রাখা ভোটারলিস্টের কাগজপত্রসহ নির্বাচনী মালামাল একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা দলীয় কার্যালয়ের দরজায় নতুন তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় রিটানিং অফিসার ও কোতোয়ালী থানায় জানানো হয়েছে এবং লিখিত অভিযোগ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে তিনি অনক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।