যশোরে ৪ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণসহ দুইজনকে আটক

যশোরে ৪ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণসহ দুইজনকে আটক
যশোরের ঝিকরগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী কায়েমখোলা বাজার থেকে ৪ কেজি ৬শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক আটক করা হয়।
আটককৃতরা হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে শাহীন আলম (৩৩)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ কায়েমখোলা বাজারে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে দুটি মোটরসাইকেলের গতিরোধ করে তারা। এরপর সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলা ভূমি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে মোটরসাইকেল চালক মাসুম বিল্লাহ ও শাহিন আলমের তল্লাশি করা হয়। এসময় তাদের কোমরে বাধা অবস্থায় দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ১০টি বারের মধ্যে ৪টির ওজন এক কেজি করে। বাকি ৬টির প্রত্যেকটি ১০ গ্রাম ওজনের। পরে জব্দকৃত দুটি মোটরসাইকেল ও স্বর্ণের বারসহ তাদের ঝিকরগাছা থানায় নেয়া হয়।
তিনি আরো জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।