× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

যশোরে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ১২ মে, ২০২১

যশোর প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে করোনা মহামারীতে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সহয়তা প্রদান করেছে যশোর সেনাবাহিনী।

আজ সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনে উদ্যোগে সেনানিবাসের সিগন্যাল কোরের প্রশিক্ষণ মাঠে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়।

এ সময় ৬শ’ পরিবারের মাঝে ৬ কেজি চাল, ৫ কেজি আটা, এক কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি পেয়াজ, আধা লিটার তেল, লবন ও সাবান প্রদান করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় করোনা মহামারির মধ্যে যশোর সেনাবাহিনীর পক্ষ থেকে ২৫ হাজার কর্মহীন ও দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা প্রদানকালে যশোর সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..