যশোরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

যশোরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনিপাড়া থেকে ফরিদপুর পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আরবপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আজ সকাল ১০টায় ভেকুটিয়া গ্রামে এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে আরবপুর ইউনিয়নের ৩ গ্রামের নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তরা বলেন, বালিয়া ভেকুটিয়া কলোনিপাড়া থেকে ফরিদপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অল্প বৃষ্টিতে এ অঞ্চলের রাস্তায় পানি জমে যায়।

স্কুলগামী ছাত্র-ছাত্রীরা রাস্তার কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না। আগামী তিন মাসের মধ্যে যদি এই রাস্তা সংস্কার করা না হয় তাহলে ডিসি অফিসে অবস্থান কর্মসূচিসহ এলজিইডি ভবন ঘেরাও করার হুশিয়ারি প্রদান করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক নূরে-আলম রুবেল, সাংবাদিক এসএম ফরহাদ, ইউপি সদস্য মতিয়ার রহমান, ইউপি সদস্য রোজিনা খাতুনসহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।