× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

যশোরের কেশবপুরে যুবকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ মার্চ, ২০২০
যুবকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে শরিফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের ইমদাদুল হকের ছেলে।

কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহত শরিফুল ইসলাম তার মামার বেকারির মালামাল গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতেন। গতকাল রাত ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে যায়নি। এরপর আজ সকালে সাতবাড়িয়া গ্রামের বিলে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি আরো জানান, নিহত শরিফুলের ঘাড়ে ও মুখমন্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..