যশোরে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা

যশোরে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা
যশোর প্রতিনিধিঃ যশোর মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়ছে। আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব যশোরে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলাম মনস্তাত্ত্বিক প্রবৃদ্ধি কাজ করে। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার এ আয়োজনকে সাধুবাদ জানাই। তিনি আরো বলেন সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করেছে করোনা কালীন সময়ে সম্মুখযুদ্ধের কাজ করেছে। আমি সাংবাদিকদের পাশে সকল সময় থাকতে চাই কারণ আপনাদের লেখনীর মধ্যে দিয়ে প্রতিদিন দেশ বিদেশের খবর গ্রাম অঞ্চলে মানুষের কাছে পৌঁছে যায়।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামানের মনিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নূর জাহান ইসলাম নিরা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক আহসান কবির বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ বুলবুলসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর ইমাম বাবুল, উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম এ মানিক, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মহোন কোষাধক্ষ্য শামসুজ্জামান সজন, দপ্তর সম্পাদক
 দাউদ হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।