যশোরে বিরল রোগে আক্রান্ত গৃহবধু সোনিয়া

ই.আর.ইমন, যশোর: যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ও নূর হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন (২৪) অজানা এক রোগে আক্রান্ত হয়। এঘটননার পর সোমবার রাতে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

স্বামী নূর হোসেনে জানান, গত সোমবার বিকালে সোনিয়ার বমি ও মাথা ব্যাথা শুরু হয়। এরপর তার চোখ ব্যাথার কথা জানায়, সন্ধ্যা গড়াতেই দু’চোখদিয়ে অনরগল পানির মত রক্ত বাহির হতে থাকলে সোনিয়াকে রাত ১১টার সময় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে জরুরী বিভাগে ডাক্তার কাজল মল্লিক জানান, সোনিয়াকে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে, তার রোগ সম্পর্কে তিনি পরিস্কার কিছু বলতে পারেন নাই। মেডিসিন বিভাগের ডাক্তার উবাইদুর কাদিরের কাছে জানতে চাইলে তিনি জানান, নিউরো মেডিসিন ও চোখের বিশেষজ্ঞ দেখে সিদ্ধান্ত দেওয়ার কথা বলেন।

যশোর মেডিকেল কলেজ সহযোগী অধ্য্যাপক চক্ষু বিভাগের ডাক্তার আলমগীর কবির জানান, চোখ দিয়ে রক্ত ঝরাকে হেমলা ক্রীয়া রোগ বলে। তবে সোনিয়াকে এরোগের জন্য কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে তার পর বলা সম্ভব আসলে সে কি রোগে আক্রান্ত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।