ঝিনাইদহের কালীগঞ্জে মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে কৃষক কৃষাণীদের ফ্রি মেডিকেল সেবা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ শে ফেব্রুয়ারি’২০১৮ঃ  মহান ২১ শে ফ্রেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জের হাজরেগাছি গ্রামের কৃষক কৃষাণীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়,ডায়াবেটিসের সুগারের লেবেল নির্নয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বুধবার দিনভর স্থানীয় কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। খুলনার চিকিৎসকদের প্যারাসল নামের একটি সংগঠনের একঝাক চিকিৎসক এ সেবায় সহযোগীতা করেন।

কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি কাজী এমদাদ জানান,সারাদিন হাজরেগাছি দাস পাড়ার পিছিয়ে পড়া জনগোষ্টির প্রায় ৪ শতাধিক কৃষক কৃষাণীদেরকে এ সেবা প্রদান করা হয়েছে।

খুলনা প্যারাসলের চেয়ারম্যান শাহীনুর ইসলাম জানান,সমাজের সুবিধাবঞ্চিত কৃষক শ্রেণীর মানুষের কিছুটা হলেও ফ্রি চিকিৎসাসেবা দিতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।