বেনাপোল(যশোর) বেনাপোল চেকপোষ্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দুই বাংলার আমন্ত্রীত অতিথী ও হাজার হাজার ভাষা প্রেমিরা পুষ্প অর্পন করেছেন। এসময় সীমান্ত মুছে এক ছায়া তলে মিশে যায় বাঙালীরা।
বুধবার(২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এই পুষ্প অর্পন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, এপার বাংলার আমন্ত্রীত অতিথী বাংলাদেশ আ,লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্রাচার্য, জেলা আ,লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী,৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) অধিনায়ক লেঃকর্ণেল আরিফুল হক ও জেলা সহকারী পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার।
ভারতের পক্ষে ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যেতিপ্রিয় মল্লিক,বঁনগা লোকসভা সাংসদ শ্রীমত্য মমতা ঠাকুর,উত্তর ২৪ পরগনা
জেলা পরিষদের সভাধিপতি রেহেনা খাতুন,পশ্চিম বাংলার বিশিষ্ট কবি ও লেখক শ্রীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রখ্যাত সংগীত শিল্পী অনুপম রায়, আবৃতিকার ও অভিনেতা জয়ন্ত চট্রোপাধ্যায়।
বেলা ১২ টা থেকে শুণ্য রেখায় বঙ্গবন্ধু শেখ মুজিব ২১ শে মঞ্চে আলোচনা সভা,আবৃতি,গান আর রক্তদান কর্মসুচির মধ্য দিয়ে শুরু হয়েছে মিলন মেলা।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথীরা তাদের বক্তব্যে বলেন, আজ দেশ বিভক্তি হলেও ভাষার পরিবর্তন হয়নি। ভাষার জন্য জীবন দিয়েছেন। স্বাধীনতার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। এত ত্যাগের নজির পৃথিবীতে অন্য কারোর নেই। এজন্য বাংলা ভাষা-ভাষিরা আজ গর্বিত জাতি। চীরদিন মানুষ শ্রদ্ধাভরে ভাষা শহীদদের শ্রদ্ধা করবে।
উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, , বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ও জেলা সহকারী পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার।
ভারতের পক্ষে ছিলেন- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বঁনগা লোকসভা সংসদ সদস্য মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি রেহেনা খাতুন, লেখক শ্রীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রখ্যাত সংগীত শিল্পী অনুপম রায়, আবৃত্তিকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।
দিনভর শুণ্য রেখায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব,২১শে মঞ্চে একুশের কবিতা আবৃতি, ছড়া, গীতিনাট্য, আলোচনা আর সংগীতানুষ্ঠানের আসর বসে।
ভাষা শহীদদের স্মরণে দু’বাংলার মানুষের সম্প্রতি আর ভালোবাসার বাধনকে আরো সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে সন্ধ্যায় শেষ হয় ভাষা প্রেমিদের মিলন মেলা।


