× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

নিউজ ডেস্ক

যশোরে নতুন করে ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ৩

admin
হালনাগাদ: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
যশোরে নতুন করে ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার, যশোর : গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরো ২২৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন করোনা রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫জন।

যশোরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চলতি মাসের শুরু থেকে যশোরে করোনা শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে। শনাক্তের হার ৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ৫০ শতাংশে উন্নীত হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করে ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পিসিআর টেস্টে শনাক্ত হয়েছে ১১৯জন এবং র‌্যাপিড টেস্টে ১০৭জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৮৫ জন।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে ভর্তি ১৫জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০জন রোগী। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে একজন রেডজোনে এবং অপর দুইজন আইসিইউতে ভর্তি ছিলেন। আইসিইউতে ভর্তি দুইজনের করোনার পজেটিভ রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..