ফরিদপুরে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের ভাঙ্গায় সাড়ে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার সকালে উপজেলার পুলিয়া বাজারের দক্ষিন পাশে মাওয়া-ভাংগা মহাসড়ক হইতে শিমুল বাজারগামী সংযোগ সড়কের মোড় থেকে তাদেরকে আটক করে।

ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ জানুয়ারী) সকালে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন পুলিয়া বাজারের দক্ষিন পাশে মাওয়া-ভাংগা মহাসড়ক হইতে শিমুল বাজারগামী সংযোগ সড়কের মোড়ে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী রিনা খাতুন(৩৫), স্বামী-মোঃ আলমগীর হোসেন, সাং-কররা, বাবুল মাতুব্বর(৩৭), পিতা-মৃত রফিক মাতুব্বর, সাং-দোয়াইড়, উভয় থানা-ভাংগা, জেলা-ফরিদপুর ও মোঃ রাকিব হোসেন(২২), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-জগন্নাথপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করেন। এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে সাড়ে ২৭ কেজি গাঁজা, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় পরস্পর যোগসাজসে ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় উক্ত গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম করে আসছে।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।