স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০শতাংশ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪জন। এরমধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ২জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩জন।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ^াস জানান, জানুয়ারি মাসের শুরু থেকে যশোরে করোনা শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৩২১জনের নমুনা পরীক্ষা করে ১৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পিসিআর টেস্টে শনাক্ত হয়েছে ৮৫জন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৫জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৩৮জন।
যশোর জেনারেল হাসপাতালে রেড জনে ১৩জন এবং ইয়োল জনে ২০জন ভর্তি আছেন। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৪জন।
তিনি আরো জানান, সাধারণ মানুষ সচেতন না হলে করোনার লাগাম টানা যাবে না। এজন্য সলককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।



