× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিউজ ডেক্স

নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, হাত পা বাধা গলাকাটা লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, হাত পা বাধা গলাকাটা লাশ উদ্ধার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে  সাহেব আলী চৌধুরী’র ভাড়া বাসায় হাত পা বাধাঁ অবস্থায় গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। 

৩১ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় এ ঘঠনা ঘটে। রসুলগঞ্জ বাজার কমিটি সভাপতি শেকুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক  সামাদুল হক চৌধুরী এ সময়  নবীগঞ্জ থানা খবর দিলে ওসি ডালিম আহমেদের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে । জানা- যায় সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের সবজু মিয়া দ্বিতীয় স্ত্রীর ছেলে জাকারিয়া(২৩) তার মা বাবার ইচ্ছে মতে উল্লেখিত একই ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আঃ রহিম এর  মেয়ে রাজনা বেগম  (১৮) কে  মাত্র ৩ মাস আগে বিয়ে করে।

কিছু দিন যাবৎ ঘাতক  স্বামী জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করে। ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরীর জানান ১ সপ্তাহ আগে ঘাতক স্বামী জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে এই বাসায় উঠে ১ সাপ্তাহ এর ভিতর কোন ঝগড়া বিবাদ তিনি শুনেন নাই। নিহত রাজনা বেগম এর  ভাই সুফি মিয়া জানান কোন কারণে তার  বোন খুন হয়েছে তিনি কিছু জানেন না। 

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, হাত পা বাঁধা গলা কাটা অবস্থায় পেয়েছি। কিন্তু কি কারণে খুন হয়েছে তা এখন জানা যায়নি। খুন হওয়া রাজনার স্বামীকে ঘটনা স্থলে না পেয়ে  সন্ধেহের সৃষ্টি হয়েছে। প্রাথমিক ভাবে লাশটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য  হবিগঞ্জ সদর হাসপাতালে প্ররণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..