× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেক্স

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যায় ৪জন আটক, অস্ত্রগুলি উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যায় ৪জন আটক, অস্ত্রগুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকু, একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাথে থাকা সহকর্মী নাজমার ভাড়াটে খুনিরাই এ হত্যাকান্ড সংগঠিত করেছে। আজ সন্ধ্যায় ডিবির ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির ওসি রুপম কুমার সরকার জানান, গতকাল শনিবার সকাল ৮টার দিকে লাভলী তার সহকর্মী নাজমা ও সেলিনাকে নিয়ে যশোর শহরতলীর ধর্মতলার বাসা থেকে বের হয়ে ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর সদরের হালসা ব্রিজের কাছে কিছু দুর্বৃত্তদের তাদের ইজিবাইকের গতিরোধ করে। এরপর নাজমা ও সেলিনাকে ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে লাভলীর মাথায় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করে। গুলি বের না হলে ছুরি দিয়ে গলায় ও মুখে আঘাত করে দুর্বৃত্তরা চলে যায়।
নাজমা ও সেলিনা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এরপর কোতোয়ালী থানা ও ডিবি পুলিশের একাধিক টিম শনিবার রাত থেকে অভিযান শুরু করে। সহকর্মী নাজমা ও সেলিনার স্বীকারোক্তি মতে যশোর সদর উপজেলার বিভিন্ন হাশিমপুর থেকে হত্যায় জড়িত শাকিল ও মেহেদীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি কুড়াল উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, নাজমার সাথে আর্থিক লেনদেনের সূত্রধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। আসামিদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..