× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে তরুনীকে ধর্ষনের অভিযোগে মামলা

admin
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ ফুসলিয়ে ভূয়া কাগজপত্র সৃষ্টি করে বিয়ের কথা বলে এক তরুনীকে নিয়ে বিভিন্ন স্থানে রেখে স্বামীস্ত্রী হিসেবে বসবাস করে স্বামীর ভিটায় যেতে চাইলে বিয়ে অস্বীকার করার ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোর আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ শুক্রবার মামলাটি নথিভূক্ত করেন।মামলার আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের আসলাম গাজীর ছেলে রিপন হোসেন,সোহাগ ও তাদের মাতা কহিনুর বেগম।তরুনী তার দায়েরকৃত এজাহারে বলেছেন,তাদের বাড়ির সামনে রিপনের ফ্লেক্সি লোডের দোকান থাকায় তরুনীকে রিপন স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে উত্যক্ত করার এক পর্যায় ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখায়।

গত ২৩ জুলাই রাত আনুমানিক পৌনে ১২ টায় তরুনী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হলে রিপন ও তার ভাই সোহাগ তরুনীকে জাপটে ধরে। তাকে মোটর সাইকেলে তুলে মাহিদিয়া গ্রামের দিকে যায়। সেখান থেকে সোহাগ চলে আসে। পরের দিন ২৪ জুলাই রিপন হোসেন তরুনীকে তার বোনের বাড়ি ডাকাতিয়া গ্রামে নিয়ে আসে। সেখানে নীল রংয়ের কাগজে স্বাক্ষর করে নিয়ে তাদের বিয়ে হয়ে গেছে বলে তরুনীকে জানায়।এমনকি ১০ দিন উক্ত বোনের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষন করে। পরে উক্ত তরুনী রিপন হোসেনকে তার বাড়িতে নিয়ে যাবার কথা বললে কৌশলে নতুন হাট বাজারে রাতে এনে তরুনীকে ফেলে দিয়ে রিপন হোসেন পালিয়ে যায়। সেখান থেকে তরুনীকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।পরে রিপন হোসেনদের বাড়িতে নিয়ে যাবার পর রিপন হোসেন বিয়ে অস্বীকার করে জানিয়ে দেন ভূয়া কাগজপত্র সৃষ্টি করে বিয়ের দলিল করা হয়েছে। তরুনীকে নিয়ে ঘর সংসার করার বিষয়টি অস্বীকার করেন।

কোন উপায়ূন্তর না পেয়ে তরুনী আদালতের স্মরনাপন্ন হন।বিজ্ঞ আদালতের নির্দেশে শুক্রবার কোতয়ালি থানায় লম্পট রিপন হোসেন,তার সহোদর ও মাতার বিরু্েদ্ধ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভূক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..