× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

যশোরে গৃহবধূকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
যশোরে গৃহবধূকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে শিরিন নামে এক গৃহবধূকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন স্বামীর পরিবারের লোকজন। পুলিশ বলছে পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর সদর উপজেলার আরবপুর মাঠপাড়া এলাকার বাসিন্দা জুয়েল সরদার প্রথম স্ত্রী পলি খাতুনের মৃত্যুর পর আড়াই বছর আগে তার ফুফাতো বোন শিরিনকে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে সাংসারিক বিষয়াদি নিয়ে প্রায় গোলযোগ হতো। শিরিনের পিতা ও ভাইদের অভিযোগ পারিবারিক গোলযোগের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে নিজ ঘরে শিরিনকে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয় তার স্বামী জুয়েল সরদার। এরপর তার চিৎকারে পাশের লোকজন ছুটে এলে জুয়েল প্রতিবেশিীদের নিয়ে স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দুপুরেই তাকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শিরিনের পিতা খলিলুর রহমানের দাবি তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং গা ঢাকা দিয়েছে জুয়েল সরদার।
নিহতের ভাই রানা দাবি করেন, তার বোন মৃত্যুর আগে বলেছে তার স্বামী তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমরা এ হত্যার বিচার চাই যোগ করনে তিনি।
অবশ্য হত্যার অভিযোগ অস্বীকার করেছেন স্বামীর পরিবারের লোকজন। জুয়েলের মা আমেনা বেগম জানান, শিরিন নিজেই ঘরে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিজ গায়ে ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমরা খবর পেয়ে ছুটে আসি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাই।
জুয়েলের প্রথম পক্ষের ছেলে সিয়াম সরদার বলেন, দুপুরে আব্বু আম্মু ঝগড়া করে। এরপর আম্মু ঘরে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিজ গায়ে দিয়ে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেয়।
প্রতিবেশিরা জানিয়েছে, আগুন লাগার পর চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হই। শিরিন বলেছে ভাবি আমি কি ভুল করলাম। আমার ঘাড়ে শয়তান লেগেছিলো। আমার ছেলের কি হবে।
যশোর কোতোয়ালী থানার ওসি তদন্ত শেখ তাসমীম আলম বলেন, পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ফলে অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অভিযুক্ত জুয়েল সরদার যশোর শহরতলীর একটি পেট্রোল পাম্পের কর্মচারী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..