× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে কারেন্ট পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি

Dutta
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
jashore

ধানে কারেন্ট পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে যশোরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে কৃষি সম্প্রসারণ উপ-পরিচালকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখার সাধরণ সম্পাদক জিল্লুর রহমান ভিটুর নেতৃত্বে অর্ধ-শতাধিক কৃষক এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানের আগে বক্তারা বলেন, চলতি আমন মৌসুমে যশোর জেলার ধানক্ষেত সমূহে কারেন্ট পোকার আক্রমণে ফসল ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনিরাপুর উপজেলায় ধানের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মৌসুমে স্বল্প বৃষ্টির কারণে ধান উৎপাদনে খরচ তুলনামূলকভাবে অনেক বেশী। কোন কোন ক্ষেত্রে এই খরচ ৫২ শতাংশের বিঘা প্রতি প্রায় ৩০ হাজারের কাছাকাছি পড়েছে।

অন্যদিকে, ফিল্ড সুপারভাইজারদের গাফিলতির কারণে কৃষক এই কারেন্ট পোকাকে মারার জন্য কীটনাশক ব্যবহার করলেও আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে না পেরে অনেক কৃষক কাঁচা অবস্থায় ধান কাটতে বাধ্য হয়েছে। যার কারণে তা সংরক্ষণ করাও সম্ভব হচ্ছে না এবং তাৎক্ষণিকভাবে স্বল্পমূল্যে বিক্রয় করতে বাধ্য হচ্ছে। এক্ষেত্রে কৃষক বিঘা প্রতি ৫ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতির হাত থেকে কৃষককে বাঁচাতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিকল্প নাই। তা না হলে আগামীতে কৃষক ধান উৎপাদনে নিরুৎসাহিত হবে এবং দেশ খাদ্য সংকটে পড়বে।

এসময় স্মারকলিপি গ্রহণ করেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার। তিনি বলেন, আমরা স্মারকলিপি গ্রহণ করলাম তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..