× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যশোরের বেনাপোল সিমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।  আটককৃত মালামালের মূল্য ৪,৬৯,৪৫০/-(চার লক্ষ ঊনসত্তর হাজার চারশত পঞ্চাশ) টাকা।
শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপি বিজিবি  এর টহলদল আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপ’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, শাড়ী, চাদর এবং কসমেটিক্স সমগ্রী আটক করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..