যশোরে বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার ভদ্রা গ্রামের কবির উদ্দিনের নির্মাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, শিশু জান্নাতুন নাইম সামিরা(৪) ও তার ভাই আবু হুসাইন আকাশ(১২) নির্মাধীন বাড়ির ছাদে খেলা করার সময় বিদ্যুতায়িত হয়। গুরুত্ব অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
মৃত আবু হোসাইন যশোর জেলা স্কুলের ৬ষ্ট শ্রেনীর ছাত্র। স্কুল ছুটি থাকায় তারা বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে গিয়েছিল।
এ ক্যটাগরির আরো খবর..