× Banner
সর্বশেষ
দেশ অ্যাডভান্স হয়ে গেছে , ভুল করলে খেসারত দিতে ১৭ বছর লাগবে না – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় কৃষি মন্ত্রীর কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়-সবার সহযোগিতা চান কৃষি মন্ত্রী বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু পতনের মুখে ইরানে কট্টর ইসলামি শাসন নার্সিং ভর্তি পরীক্ষা ভালো না হওয়ায় ফাঁস নিলেন ছাত্রী যমুনা ছাড়লেন ড. ইউনূস শপথ করি যেন আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয় – প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যমুনা ছাড়লেন ড. ইউনূস

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
যমুনা ছাড়লেন ড. ইউনূস

প্রায় ১৯ মাস বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের পর তিনি তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যমুনা ত্যাগ করেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল সোয়া ৫টার দিকে তিনি জানান, কিছু সময় আগে সাবেক প্রধান উপদেষ্টা বাড়িটি ছেড়ে দিয়েছেন বলে তার কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কিছু টুকিটাকি মালপত্র ছিল। সেগুলোও তিনি নিয়ে গেছেন।

জানা গেছে, বিকেল সোয়া ৩টার দিকে ড. ইউনূস যমুনা ছেড়ে দেন। এ সময় গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।

চলে যাওয়ার সময় যমুনার কিছু কর্মচারী–কর্মকর্তা তাকে বিদায় জানান। পরে তিনি তাদের বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েন। এখন থেকে তিনি তার গুলশানের নিজের বাসভবনে থাকবেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..