যবিপ্রবির ল্যাবে ৭২ জনের কোভিড-১৯ পজিটিভ

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গেল ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় আরও ৭২ জনের করোনা সনাক্ত হয়েছে।
আজ ৩ জুলাই সকালে  ঘোষিত করোনার টেস্টের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
পরীক্ষণ দলের সদস্য ও  এনএফটি বিভাগের চেয়ারম্যান  ড. শিরিন নিগার জানান, যশোরের ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের, মাগুরার ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও সাতক্ষীরার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা পজিটিভ এবং ১৯৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।