কোরনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু নন্দীগ্রাম উপজেলাতে

কোরনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু নন্দীগ্রাম উপজেলাতে
অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার নন্দীগ্রাম উপজেলাতে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এর আগে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। এ নিয়ে নন্দীগ্রাম উপজেলাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল  মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, করোনাতে আক্রান্ত মৃত ব্যক্তি নাম গোমার রব্বানী। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে ভাটারা নিবাসী।
তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। জানা যায় তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট  ও হৃদরোগে ভুগছিলেন। তিনি ২৪ তারিখে শ্বাসকষ্ট নিয়ে নমুনা জমা দেন। নমুনা পরীক্ষায়  পজেটিভ আছে। অবস্থা খারাপ হলে তাঁকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গতকাল (২ জুলাই) রাত ২ঃ৩০ মিঃ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডলের কাছে  মুঠোফোনে নন্দীগ্রাম উপজেলার করোনা পরিস্থিতি জানতে চাইলে তিনি জানান, এ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলাতে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ জন আর মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮৬ জনের। নেগেটিভ এসেছে ৪৪৫ জনের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।