× Banner
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

যত বিদ্যুৎ লাগে দেবে ভারত

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের যত পরিমাণ বিদ্যুৎ লাগবে তার সবটুকু দিতে প্রস্তুত রয়েছে ভারত। বর্তমান এবং ভবিষ্যৎ যখনই বাংলাদেশ চাইবে তখনই ভারত থেকে চাহিদামতো বিদুৎ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রবিবার সকালে সচিবালয়ে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ সব তথ্য জানান তিনি। এ সময় শরণও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের চাহিদামতো বিদ্যুৎ ভারত দিতে প্রস্তুত রয়েছে। এই তথ্যসহ আরও কিছু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। তবে কী পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশের লাগবে বা ভারতে দিতে প্রস্তুত তা গণমাধ্যমকে জানাননি প্রতিমন্ত্রী বিপু।

বর্তমানে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমাদানি করছে বাংলাদেশ। সামনের ডিসেম্বর আরও ১০০ মেগাওয়াট আমদানি শুরু হবে। আগামী বছর নতুন আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। এর বাইরে রিজিওনাল পাওয়ার শেয়ারিং নিয়েও কথা হয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপালের মধ্যে (বিবিআইএন) পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ আনা-নেওয়ার বিষয়েও তারা (ভারত) ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এই বিষয়ে চার দেশের সচিব পর্যায়ে একটি বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতে অনুষ্ঠিতব্য এই বৈঠকের সম্ভাব্য তারিখ চলতি বছরের ২৭ নভেম্বর। সহযোগিতামূলক সম্পর্কের মধ্যে বিদ্যুৎ আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সাংবাদিকদের বলেন, আমরা ভেড়ামারা-ভেরামপুর দিয়ে এরই মধ্যে (৫০০ মেগাওয়াট) বিদ্যুৎ আদান-প্রদান করছি। এই পথের বিদ্যুতের পরিমাণ এক হাজার মেগাওয়াটে উন্নীত করার জন্য দুই দেশই সম্মত হয়েছে। ‘পালাটানা থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

নির্মিতব্য রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে উল্লেখ করে পঙ্কজ শরণ বলেন, দুই দেশের মালিকানাভিত্তিক এই প্রকল্পের মাধ্যমে প্রমাণ হয় যে, দ্বিপাক্ষিক ভাল সম্পর্ক কীভাবে নিজেদের উন্নয়নে কাজ লাগে। বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের সকল আইন মেনে নির্মিত হচ্ছে। এর সঙ্গে অবশ্যই পরিবেশগত বিষয়গুলো রয়েছে। তাই আমরা মনে করি, এই প্রকল্প বাংলাদেশের সকল পরিবেশগত বিধিনিষেধ মেনে নির্মাণ হতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..