চিলমারীতে যত্ন প্রকল্পের অর্থ বিতরন

এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আইএসপিপি-যত্ন প্রকল্পের সুবিধাভুগিদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর উদ্যোগে থানাহাট ইউনিয়নের ১ হাজার ৯শ ১০ জন এর মাঝে ৮৮ লক্ষ ২৬ হাজার  নগদ অর্থ বিতরন করা হয়।

আজ রবিবার সকালে বালাবাড়ী হাট বি এল উচ্চ বিদ্যালয় মাঠে অর্থ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন যতœ প্রকল্পের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ফরিদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।