আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের শাহাদৎ শেখ উপজেলার প্রথম করোনা ভাইরাস (কভিট ১৯) আক্রান্ত রোগি। করোনার সাথে যুদ্ধ করে সুস্থ্য হয়ে ২৮শে মে বাড়ি ফিরেছেন সে।
জানা যায়, বাংলাদেশে করোনা সনাক্তের ৭৩ দিন পরে সালথায় প্রথম করোনাভাইরাস ধরা পরে। ১৭ তারিখে প্রথম সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরিক্ষা করায় শাহাদত, করোনা পজিটিভ হলে ১৯ তারিখ শাহাদৎকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং শাহাদতের বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন ।
ফরিদপুরে ডাক্তারদের পরামর্শ সঠিকভাবে পালন করে শাহাদত। নিজেকে সুস্থ অনুভব করলে ২৪ শে মে আবার করোনার নমুনা পরিক্ষা করে সেখানে নেগেটিভ আসে। পরবর্তিতে ২৬ তারিখে আবারও নমুনা পরিক্ষা করা হয় সেখানেও নেগেটিভ আশে শাহাদতের। তারপর স্বস্তির নিশ্বাস হাসপাতাল কতৃপক্ষের ছাড়পত্র ও কিছু পরামর্শ নিয়ে ২৮ শে মে বৃহস্পতিবার বিকালে বাড়ি ফিরেন শাহাদত।
করোনাকে জয় করে বাড়ি এসে শাহাদত এ প্রতিবেদককে জানায়, সুস্থতা আল্লাহর বড় নেয়ামত, আপনারা সকলেই সরকার নির্ধারিত স্বাস্থবিধি মেনে চলুন। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। নিয়মিত লেবু, লবঙ্গ, আদা দারুচিনি ও এলাচ দিয়ে গড়গড় করবেন এবং চা বানিয়ে খাবেন। সালথা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই করোনা আক্রান্ত হবার পর আমাকে ও আমার পরিবার কে সবরকম সাহায্য সহযোগিতা করার জন্য।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, শাহাদত ও তার পরিবারের জন্য শুভ কামনা রইলো। সবার প্রতি অনুরোধ থাকবে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বাইরে থেকে এসে ২০ সেকেন্ডের মত সময় নিয়ে হাত ধুয়ে নিন। পরিধেয় জামা কাপর আলাদা করে রেখে ধুয়ে তারপর ব্যবহার করুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। করোনা ভাইরাস মোকাবেলায় সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।