ময়মনসিংহে ওয়েট মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

ময়মনসিংহে ওয়েট মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘Livestock and dairy development project’ এর আওতায় নয়টি সেট সংবলিত একটি ওয়েট মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আজ ফুলপুর পৌরসভা আয়োজিত ভিওিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন।

এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৭ কোটি ৯৬ লাখ টাকার কিছু বেশি। প্রকল্পটি বাস্তবায়িত হলে আমুয়াকান্দা বাজারের স্লটার হাউজের স্বাস্থ্যসম্মত পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে আমূল পরিবর্তন আসবে বলে
সংশ্লিষ্টরা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।